চাঁদপুর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বৃহস্পতিবার সকালে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে।
সকাল ১০টার দিকে শহরের ছায়াবাণী সিনেমা হল রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
চাঁদপুর জিআরপি থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, সকালে লাকসাম থেকে চাঁদপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।
লাশ উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৪০২ ঘ.
bdnews24