রংপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলায় বুধবার বিকালে পুলিশ এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে।
উত্তর দুর্গাপুর গ্রামের একটি ধান ক্ষেতে সানি লাকড়া (৫০) নামে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। তিনি উপজেলার দমোদরপুর গ্রামের শংলু লাকড়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, সানি লাকড়ার সঙ্গে এলাকার মাইকেল নামে এক আদিবাসী পরিবারের বিরোধ ছিল জমিজমা নিয়ে। এর জেরে সানি লাকড়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পীরগজ্ঞ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24