২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সংঘর্ষে নিহত ১

তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে পাবনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ১২ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

পাবনা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে পাবনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ১২ জন। সদর উপজেলার খাসচর গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনায় নিহত হন ওই এলাকার হাফিজ উদ্দিন প্রামাণিক (৪৫)। আহতদের পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনা সদর থানার ওসি এইচ এম এনায়েত উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খাসচর গ্রামের ধোকড়াকোল পাড়ায় ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্তার বিশ্বাস ও মুন্না প্রামাণিকের পক্ষ নিয়ে দু'গ্র"পের সংঘর্ষ বাধে। উভয়পক্ষ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় ফালাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই ছাত্তার বিশ্বাসের পক্ষের হাফিজ প্রামাণিক মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০২৯ ঘ.