শেরপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় ও ব্যবসায়ীকে আটক করার জেরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) গাড়িও ভাংচুর করেছে স্থানীয়রা।
এ সময় উত্তেজিত ব্যবসায়ীরা সহকারী কমিশনার (ভূমি) শাহীনুর আলমকে ঘেরাও করলেও শারীরিকভাবে আঘাত করেনি।
পরে অন্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠিয়ে দেন।
বুধবার বেলা ১১টায় উপজেলার গড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী আমিনুল ইসলাম জানান, সহকারী কমিশনার শাহীনুর আলম কয়েকদিন আগে ভ্রাম্যমাণ আদালত চলাকালে দাঁড়িপাল্ল
bdnews24