২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে বাস শ্রমিকের লাশ উদ্ধার

পটুয়াখালী সদর বাস টার্মিনাল থেকে বুধবার সকালে এক বাস শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 09:04 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

পটুয়াখালী, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী সদর বাস টার্মিনাল থেকে বুধবার সকালে এক বাস শ্রমিকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত এমরান হোসেন (২২) পটুয়াখালী-কুয়াকাটা রুটের খন্দকার পরিবহনের চালকের সহকারী। তিনি পটুয়াখালীর আমতলী উপজেলার মঞ্জু মিয়ার ছেলে। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, মঙ্গলবার গভীর রাতে এমরানকে জবাই করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়ির চালক মো. মনির ও সুপারভাইজার মো. মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান তিনি। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৫০০ ঘ.