২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে সংঘর্ষে নিহত ১

রংপুরের বদরগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

রংপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। বুধবার সকালে উপজেলার পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আহতরা হলেন- বাসেত আলী (৩৫) ও বাচ্চু (৪২)। বদরগঞ্জ থানার ওসি তোবারক আলী সরকার সাংবাদিকদের জানান, বাঁশ কাটাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে সংঘর্ষ বাঁধে। এতে আহত তিন জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রফিকুল বুধবার সকালে মারা যান। চিকিৎসকরা জানিয়েছেন, আহত বাচ্চু ও বাসেতের অবস্থাও গুরুতর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৫৫ ঘ.