সিরাজগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খোলাবাজারে বিক্রির (ওএমএস) ৪৭ বস্তা চাল উদ্ধার করেছে বলে প্রশাসন জানিয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানগড়া বাজারের একটি গুদামে এ চাল পাওয়া যায়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানগাড়া বাজারে ডিলার আব্দুল মান্নানের গুদাম থেকে প্রতিটি ৫০ কেজি ওজনের ৪৭ বস্তা ওএমএস'র চাল পাওয়া যায়।
চালগুলো আগে উঠানো হলেও তিনি সময়মতো খোলাবাজারে বিক্রি না করে কালোবাজারে বিক্রির জন্য গুদামজাত করেছেন বলে ইউএনও দাবি করেন।
এ ঘটনায় ডিলার আব্দুল মান্নানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলে জানান ইউএনও।
অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসাইন আহম্মেদ, খাদ্য কর্মকর্তা সিরাজুল ইসলাম ও থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম ও আব্দুল করিম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24