২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ দফা দাবি জানালো সিটিজেনস রাইট মুভমেন্ট

তিন দফা ওয়াসার পাইপলাইনে মলমূত্র মিশ্রিত পানি সরবরাহ বন্ধ করাসহ আট দফা দাবিতে নাগরিক সমাবেশ করেছে দুটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দফা ওয়াসার পাইপলাইনে মলমূত্র মিশ্রিত পানি সরবরাহ বন্ধ করাসহ আট দফা দাবিতে নাগরিক সমাবেশ করেছে দুটি সংগঠন। সিটিজেন্স রাইট মুভমেন্ট ও পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সমাবেশে বাংলাদেশ পানি আইন ২০১০ (খসড়া) বাতিল এবং জনবান্ধব পানিনীতি প্রণয়নের দাবি জানানো হয় মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে পানি ব্যবস্থাপনা ও বিতরন পদ্ধতি সরকারের হাতে রাখা এবং পুরান ঢাকার কায়েতটুলিস্থ আগামসীহ লেন ওয়াসার পানির পাম্প সংলগ্ন চান মিয়ার খেলার মাঠে ওয়াসার স্টাফদের জন্য আবাসিক স্থাপনা বাতিলসহ ৮ দফা দাবি জানানো হয়। সিটিজেন্স রাইট মুভমেন্টের মহাসচিব এবং পরিবেশসম্মত বাসযোগ্য ঢাকা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক তুষার রেহমান সমাবেশে বলেন, "প্রায় তিন মাস যাবৎ আগামসীহ লেন, সিদ্দিক বাজার, আগাসাদেক রোড, কায়েতটুলি এবং বংশালসহ পুরান ঢাকায় ওয়াসার পানির পাইপ লাইনে যে পানি সরবরাহ করা হচ্ছে তা ব্যবহারের অনুপযোগী। এই এলাকায় সরবরাহকৃত পানির রং হলুদ এবং বিষ্ঠাযুক্ত।" সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়নধারা ট্রাস্টের আমিনুর রসুল বাবুল, সম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনের আহ্বায়ক ইবনুল সাঈদ রানা ও সদস্য সচিব মশিউর রহমান রুবেল, বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতাসহ পুরান ঢাকার স্থানীয় অধিবাসীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/পিডি/১৯২০ ঘ.