২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএ চেয়ারম্যান ছালামের চুক্তির মেয়াদ বেড়েছে

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালামের চুক্তির মেয়াদ দুই বছর বাড়িয়েছে সরকার। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ মেয়াদ বাড়ানো হয়। এছাড়াও যুগ্ম-সচিব ও উপসচিবসহ প্রশাসনের বেশ কিছু পদে রদবদল করা হয়েছে একইদিন। ওয়েল গ্র"পের চেয়ারম্যান আব্দুচ ছালাম এখনো সিডিএ'র চেয়ারম্যান পদে চুত্তিতে নিয়োজিত রয়েছেন। গত ২২ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হয়। চুক্তির ধারাবাহিকতা রক্ষায় তার নিয়োগ গত ২৩ এপ্রিল অথবা যোগ দেওয়ার দিন থেকে কার্যকর হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব কামরুন্নাহার আহমেদকে বিজনেস প্রমোশন কাউন্সিলের (বিপিসি) সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব নজরুল ইসলামকে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত লক্ষীপুরের কমলগঞ্জের প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবু তাহেরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মো. সাহাবুদ্দীনের একান্ত সচিব, সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়াকে সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একান্ত সচিব, মেহেরপুরের গাংনীর প্রাক্তন ইউএনও আবু হেনা মোস্তফা জামালকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি একান্ত সচিব এবং পটুয়াখালীর বাউফলে প্রাক্তন ইউএনও মাহমুদুর রহমানকে বরিশাল সিটি কর্পোরেশনের সচিব নিয়োগ করা হয়েছে। তথ্য ক্যাডারের কর্মকর্তা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রাক্তন পরিচালক জনসংযোগ স্বপন কুমার ভৌমিককে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ বন্দরের সহকারি কমিশনার ভূমি মফিদুল আলম, শরিয়তপুর জারিরা সহকারি কমিশনার ভূমি ইসমাইল হোসেনকে ইউএনও নিয়োগের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯০৫ ঘ.