পাবনা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ১০ সদস্যের প্রতিনিধি দল পদ্মা নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করেছেন।
মঙ্গলবার দুপুরে তারা স্পিড বোটে করে পাবনায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টের দশ হাজার ফুট উজানে এ পর্যবেক্ষণ করেন বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
এই প্রতিনিধি দলের ১০ সদস্যের মধ্যে চারজন ভারতের ও ছয়জন বাংলাদেশের। চার সদস্যের ভারতীয় দলের নেতৃত্ব দেন জেআরসি'র কমিশনার দেবেন্দ্র শর্মা। অপরদিকে ছয় সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন জেআরসি সদস্য মীর সাজ্জাদ হোসেন।
ভারতীয় দলের অন্য সদস্যরা হলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের সিনিয়র জয়েন্ট কমিশনার টি এস মেহেরা, ডেপুটি কমিশনার এস পি সিনহা, নির্বাহী প্রকৌশলী মি. ভারমা।
বাংলাদেশ দলের সদস্যরা হলেন পাউবো'র হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী আনসার আলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মখলেছুর রহমান, পাউবো'র পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী একরামুল হক, জি. কে. সেচ প্রকল্পের প্রকল্প পরিচালক ওবাইদুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (পওর) মোশাররফ হোসেন।
পাউবো পাবনা হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী একরামুল হক জানান, পানি প্রবাহ পর্যবেক্ষণ শেষে জেআরসি প্রতিনিধিদল কুষ্টিয়ার ভেড়ামারায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের (জি. কে. প্রজেক্ট) পরিদর্শন বাংলোয় মতবিনিময় করেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি হয়েছিল। নয়াদিল্লি
bdnews24