কিশোরগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে অনেক এলাকায় ক্ষেতে বোরো ধান চিটা হয়ে গেছে। ঝড় ও উষ্ণ বায়ু প্রবাহের কারণে এই অবস্থা হয়েছে বলে কৃষি বিশেষজ্ঞরা জানিয়েছেন।
কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। ধান চিটা হয়ে যাওয়ায় এবার এসব এলাকায় বোরো ফলনে বিপর্যয় দেখা দিয়েছে।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকদিন আগে এ এলাকায় প্রবল ঝড় ও বৃষ্টি হয়। এর পরপরই জোর বেগে বইতে শুরু করে উষ্ণ বায়ু।"
ধানের পরাগায়নের মোক্ষম সময়ে এভাবে ঝড়-বৃষ্টি, প্রবল বাতাস ও তপ্ত আবহাওয়ার কারণে পরাগায়ন বাধাগ্রস্ত হয়েছে। ঝড়-বৃষ্টিতে ধানের ফুলের রেণু কিছুটা পড়ে যায়, গরমে কিছুটা রেণু পুড়ে যায়। ফলে পরাগায়ণ মারাত্মকভাবে বিঘি
bdnews24