২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপাকে গোপালগঞ্জের ঝলকচাষীরাও

নোয়াখালীর পর এবার হাইব্রিড ধান বীজ ঝলক চাষ করে বিপদে পড়েছেন গোপালগঞ্জের পাঁচ শতাধিক কৃষক। ফসল হারিয়ে ও মাথায় ঋণের বোঝা নিয়ে তারা এখন দিশেহারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

মনোজ সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি গোপালগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর পর এবার হাইব্রিড ধান বীজ ঝলক চাষ করে বিপদে পড়েছেন গোপালগঞ্জের পাঁচ শতাধিক কৃষক। ফসল হারিয়ে ও মাথায় ঋণের বোঝা নিয়ে তারা এখন দিশেহারা। গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া, মকসুদপুর, টুঙ্গীপাড়া ও কাশিয়ানী উপজেলায় এবার প্রায় ৮ হাজার কৃষক সাড়ে ৩০০ বিঘা জমিতে ঝলক ধানের চাষ করে। এর মধ্যে ৫৫ বিঘা জমির ধান পুরোপুরি এবং ১২০ বিঘা জমি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি স