২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল পরিচালনায় বোর্ড গঠনের দাবি

স্বতন্ত্র একটি বোর্ডের মাধ্যমে জলবায়ু তহবিল পরিচালনা না করলে দাতাসংস্থা গুলো এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কয়েকটি সংগঠন। এজন্য একটি বোর্ড গঠন করে 'বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড' পরিচালনার দাবি জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 07:22 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বতন্ত্র একটি বোর্ডের মাধ্যমে জলবায়ু তহবিল পরিচালনা না করলে দাতাসংস্থা গুলো এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কয়েকটি সংগঠন। এজন্য একটি বোর্ড গঠন করে 'বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড' পরিচালনার দাবি জানিয়েছে তারা। ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্র"প মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এ দাবি জানায়। গত বছরের ২৫ এপ্রিল সরকার ৩ দশমিক ৭ বিলিয়ন টাকার বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করে। কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ এর প্রধান আঞ্চলিক কর্মকর্তা এমএম মাহবুব হাসান জানান, ট্রাস্ট ফান্ডের দেড় শতাংশ অর্থ বিভিন্ন এনজিও সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি ৯৮ দশমিক পাঁচ শতাংশ অর্থ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রণালয়ে বরাদ্দ করা অর্থ সঠিকভাবে বাস্তবায়ন হবে না এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "এ অর্থ সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণতান্ত্রিক মালিকানার একটি স্বায়ত্তশাসিত বোর্ড গঠন করতে হবে। এ বোর্ডে সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ, ক্ষতিগ্রস্ত জনগণ, গণমাধ্যম ও স্থানীয় সরকারের প্রতিনিধি থাকবে।" "এ ফান্ড বাস্তবায়ন কোনো প্রশ্নের সম্মুখীন হলে দাতা সংস্থাগুলো এ খাতে বাংলাদেশকে কোনো অর্থ ছাড় দেবে না", বলেন মাহবুব। স্বাধীন বোর্ডে দুর্নীতির ঝুঁকি নিরুপণ, তথ্য প্রকাশ নীতিমালা, অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা ও প্রকল্প অথবা সব পর্যায়ের অংশীদারদের অংশগ্রহণের সুযোগ রাখারও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্র"প বাংলাদেশ'র প্রধান সঞ্চালক রেজাউল করীম চৌধুরী, বাংলাদেশ'র কর্ডিনেটর মোস্তফা কামাল আকন্দ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৩১৫ ঘ.