২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইউডব্লিউ ক্যাম্পাসের ভিত্তিস্থাপন করলেন প্রধানমন্ত্রী

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিস্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 06:38 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) এর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিস্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য মঙ্গলবার সকালে চট্টগ্রাম পৌঁছান তিনি। দুপুর দেড়টার দিকে নগরীর বায়েজিদ থানাধীন ছলিমপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিত্তিস্থাপন করেন তিনি। এরপর নগরীর মনসুরাবাদে চট্টগ্রাম পাসপোর্ট ও ভিসা অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি রয়েছেন। বিকালে প্রধানমন্ত্রীর দলীয় নেতা এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৩৪৯ ঘ.