২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বখাটের হামলায় মামলা দায়ের

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্কুল ছাত্রীর বাড়িতে বখাটের হামলার ঘটনায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

মুন্সীগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় স্কুল ছাত্রীর বাড়িতে বখাটের হামলার ঘটনায় মামলা হয়েছে। সোমবার শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন নাগরনন্দী গ্রামের পরেশ মণ্ডল। রোববার নাগরনন্দী গ্রামের ওই স্কুল ছাত্রীর বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। শ্রীনগর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, ভগ্যকূল হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে প্রতিবেশী বখাটে সোহাগ মণ্ডল (২০) প্রায়ই রাস্তায় উত্ত্যক্ত করে। মেয়েটি এর প্রতিবাদ করায় তাদের বাড়িতে হামলা চালায় সে। পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সোহাগকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.