ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সের প্রেসিডেন্টের বিশেষ দূত বলেছেন, ইউনূস বিষয়ে সহযোগিতার কোনো সুযোগ আছে কি না তা জানতে চান নিকোলা সারকোজি।
হির্শ সোমবার সাংবাদিকদের বলেন, "সরকারকে হুমকি বা কোনো শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি জলিতাগুলো জানতে এসেছি।"
"আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা বিচার ব্যবস্থায় এক মিলিমিটারও হস্তক্ষেপ করার পক্ষে নই।"
সরকার ও শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের মধ্যে জটিলতায় ফ্রান্স বিস্মিত বলেও জানান দেশটির প্রেসিডেন্টের বিশেষ দূত।
তিনি বলেন, "১৮ মাস আগে আমি এখানে এসেছিলাম। তখন সরকার দারিদ্র্র্য দূরীকরণে কর্মরত গ্রামীণ ব্যাংক, ব্র্যাক ও এ ধরনের অন্য প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রশংসাসূচক কথা বলেছিলো। তবে বিস্ময়কর বিষয় হলো ১৮ মাস পরে তারাই নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে গেছে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার দেখা করে তাকে প্রেসিডেন্ট সারকোজির একটি চিঠি দিয়েছেন বলেও জানান মার্টিন হির্শ।
অনুমোদন ছাড়া গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পদে থাকার কারণ দেখিয়ে গত ২ মার্চ ইউনূসকে ওই পদ থেকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে ইউনূস নিজে এবং গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদ হাইকোর্ট ও আপিল বিভাগে গেলেও আদালত কেন্দ্রীয় ব্যাংকের আদেশকে বৈধ বলে রায় দেয়। আপিল বিভাগের রায় প্রত্যাহারে চলতি মাসে করা ইউনূসের আবেদনের শুনানি ২ মে পর্যন্ত মুলতবি রয়েছে।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করে ইউনূস এবং চলতি বছর ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলন নিয়ে আলোচনা করেন এই কূটনীতিক।
তিনদিনের সফরে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ড. ইউনূসের সঙ্গেও দেখা করেছেন তিনি।
হির্শের মতে, দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশ সরকার ও গ্রামীণ ব্যাংক অভিন্ন লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখনই সময় আন্তর্জাতিক অঙ্গনে উভয়ে একত্রে কাজ করার।
তিনি বলেন, "জি-২০ বৈঠকে আমরা তাদের একসঙ্গে বসাতে চাই।"
গতমাসে বাংলাদেশ সফরে এসে ইউনূস বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেন আমেরিকার দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও. ব্লেক। ইউনূস বিষয়ে 'সন্তোষজনক' সমাধানে পৌঁছানো না গেলে তা বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কে প্রভাব ফেলবে বলে হুমকি দেন তিনি।
বাংলাদেশে বিনিয়োগ প্রসঙ্গে হির্শ সোমবার বলেন, ফ্রান্সের কয়েকটি বড় প্রতিষ্ঠান বাংলাদেশে 'সামাজিক ব্যবসায়' বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
কিছু ভুল বোঝাবুঝির কারণে তা ঝুঁকিতে পড়
bdnews24