২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেঁতুলিয়ায় বজ্রপাতে দেবর-ভাবির মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে দেবর-ভাবির মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরো একজন চিকিৎসাধীন আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 11:18 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

পঞ্চগড়, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বজ্রপাতে দেবর-ভাবির মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরো একজন চিকিৎসাধীন আছেন। শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুড়মারি দফাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার ও হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতরা হলেন-আতিমুল ইসলাম (৩০) ও শিরিনা বেগম (২৫)। আহত হামিদুল ইসলাম (৩৪) একই পরিবারের সদস্য। হাসপাতালে চিকিৎসাধীন হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা তিনজন একই ঘরে কাজ করছিলেন। ঘরের টিনের চালে বজ্রপাতে তিনজনই গুরুতর আহত হয়। তাদেরকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক আতিমুল ও শিরিনাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন সাংবাদিকদের জানান, বজ্রপাতে সম্ভবত তারা ঘটনাস্থলেই প্রাণ হারান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২১ ঘ.