নোয়াখালী, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইব্রিড ধান ঝলক চাষ করে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর চাষিরা নষ্ট ধানে আগুন লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে। ক্ষতিপূরণের দাবিতে করেছে মানববন্ধন।
ফলন বিপর্যয়ের জন্য তারা ঝলক বিপণনকারী এনার্জি প্যাক এগ্রো লিমিটেড কোম্পানিকে দায়ী করেছে।
রোববার সকাল ১১টার দিকে চাষিরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে এবং পরে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়।
'ঝলক ধানের ফলন বিপর্যয়ের শিকার নোয়াখালীর কৃষাণ-কৃষাণী' ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল থেকে ক্ষতিগ্রস্তরা নষ্ট হয়ে যাওয়া ধানসহ বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হতে থাকে।
এসময় তারা 'জমির ধান দাও-নইলে ক্ষতিপূরণ দাও', 'প্রতারক বীজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নাও-কৃষকের ক্ষতিপূরণ দাও', 'মুনাফাখোর বীজ কোম্পানির দোসরদের চিহ্নিত কর-বিএডিসি ও কৃষি বিভাগের দায়িত্বশীলতা নিশ্চিত কর', 'বীজ নিয়ে বেনিয়াদের চক্রান্ত রুখে দাঁড়াও-কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও' ইত্যাদি স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে।
ক্ষতিগ্রস্তরা বলেন, হাইব্রিড ধান ঝলক চাষ করে নোয়াখালীর কয়েক হাজার কৃষক এখন দিশেহারা। জেলার বিস্তীর্ণ ফসলী জমির ধান পোক্ত হওয়ার আগেই শুকিয়ে গেছে।
রাজগঞ্জ ইউনিয়নের কৃষক আবুল হোসেন বলেন, "মূলত বীজ বিপর্যয়ের কারণেই ধান নষ্ট হয়ে গেছে।"
বীজ কোম্পানি এনার্জি প্যাক এগ্রো লিমিটেড চীনের উইনার হাইটেক সিড কোম্পানি উৎপাদিত ঝলক (এগ্রো জি-১) নামের এই বীজ বাজারজাত করে।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে কৃষকদের সাথে সংহতি প্রকাশ করেন জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের প্রতিনিধিরা।
কৃষি স
bdnews24