ঝিনাইদহ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় রোববার সকালে এক দিন মজুরকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃৃত্তরা।
নিহত ব্যক্তি হলেন আসাদুল ফকির (৩৫)।
উপজেলার ঘোড়াশাল তালতলা গ্রামে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে পাট ক্ষেতে নিড়ানি দেওয়ার সময় একদল সন্ত্রাসী আসাদুলকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।"
পূর্ব শত্র"তার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৩০৫ ঘ.
bdnews24