২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-বরিশাল নৌপথে রোটেশন প্রথা বাতিল দাবি

বরিশাল নগরীকে মশা মুক্ত ও বরিশাল-ঢাকা নৌপথে 'রোটেশন প্রথা' বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে নগরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 04:16 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

বরিশাল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীকে মশা মুক্ত ও বরিশাল-ঢাকা নৌপথে 'রোটেশন প্রথা' বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে নগরবাসী। সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সকাল সাড়ে ১১টায় এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। মাসববন্ধন চলাকালে বক্তারা বলেন, বরিশাল-ঢাকা নৌপথে চলাচলকারী লঞ্চের মালিকরা অধিক মুনফার আশায় রোটেশন প্রথা চালু করে রেখেছে। একারণে চাহিদার তুলনায় প্রতিদিন কম লঞ্চ চলাচল করে। এর ফলে কেবিন ও ডেকে স্থান পেতে নিয়মিত হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চের ছাদে বাসে যাতায়াত করেন। রোটেশন প্রথা বাতিল দাবিতে বক্তারা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য রাখেন শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, শিক্ষক নেতা নূরুল ইসলাম, রাজনীতিক একে আজাদ, মানবাধিকার কর্মী খালেদা হক, মৌসুমি জাহান, আইনজীবী হিরণ কুমার দাস মিঠু, সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির জেলা সভাপতি দেওয়ান ফারুক আলম প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২২০৪ ঘ.