২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে হামলায় পুলিশসহ আহত আট

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের হামলায় তিন পুলিশসহ অন্তত আটজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

বাগেরহাট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের হামলায় তিন পুলিশসহ অন্তত আটজন আহত হয়েছে। হামলায় জড়িত অভিযোগে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালিকাবাড়ি গ্রামের মো. ইলিয়াস হোসেনের বাড়িতে এ হামলা হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে। আহতদের মোরেলগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার পরিবারের কর্তা মো. ইলিয়াস হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ এপ্রিল প্রতিবেশী ইব্রাহিম হাওলাদার ও মোশারওফ হাওলাদার তার পৈত্রিক জমি দখল করে একটি কাঁচা ঘর তোলে। এ ঘটনায় তিনি ১৯ এপ্রিল ওই দুই জনসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এর জেরে ইব্রাহিম ও মোশারফ শুক্রবার সশস্ত্র পঞ্চাশ-ষাটজন লোক নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা ইলিয়াসের পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে জখম করে। আহতরা হলেন