২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নারীনীতি নিয়ে পানি ঘোলা করার চেষ্টা চলছে'

প্রধানমন্ত্রী বলেছেন, নারীনীতি নিয়ে কেউ কেউ পানি ঘোলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকার কোরআন ও সুন্নাহবিরোধী কোন আইন করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 02:56 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

চাঁপাইনবাবগঞ্জ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, নারীনীতি নিয়ে কেউ কেউ পানি ঘোলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ সরকার কোরআন ও সুন্নাহবিরোধী কোন আইন করেনি। শনিবার তিনি চাঁপাইনবাবগঞ্জে এক জনভায় বলেন, নারীদের নিরাপত্তা যেন নিশ্চিত হয় সেজন্য এ নারী উন্নয়ন নীতি নেওয়া হয়েছে। অবৈধ ক্ষমতা দখলের মাধ্যমে বিএনপি'র সৃষ্টি হওয়ায় দলটি সংবধিান 'চোখে দেখে না' বলেও মন্তব্য করেন হাসিনা। হাসিনা বলেন, বিএনপি সংবিধান নেই নেই বলে চিৎকার করে। জিয়া [জিয়াউর রহমান] জাতির জনককে হত্যা করে ক্ষমতা দখল করেছিলেন। "যে দল অবৈধ ভাবে ক্ষমতায় গিয়ে সৃষ্টি, সে দল সংবিধান চোখে দেখবে না এটাই স্বাভাবিক।" মহাজোট সরকার জনগণের পক্ষে কাজ করে- এ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা জনগণের পক্ষে কাজ করে, তাদের কেউ কেউ পছন্দ করে না। যারা পছন্দ করে না তারাই ইসলাম ধর্মের বিরুদ্ধে, কোরআন-সুন্নাহ'র বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। কৃষি, শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন খাতে সরকার উন্নয়ন কর্মসূচি নিয়েছে বলে জনসভায় জানান প্রধানমন্ত্রী। তিনি চাঁপাইনবাবগঞ্জ ১০০ শয্যা হাসপাতালকে আড়াই'শ শয্যায় উন্নীত, মহানন্দা নদীতে ড্রেজিং ও বাধ নির্মাণের মাধ্যমে সেচ প্রকল্প চালুর ঘোষণা দেন। এছাড়া প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা আন্তঃনগর ট্রেন চালু ও চাঁপাইনবাবগঞ্জে গ্যাস লাইন স