ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত যাত্রীবাহী দুটি অটোরিক্সা ও ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। আহত হয়েছে ৪জন।
সকাল সাড়ে ১১টার দিকে রাধিকায় এ দুর্ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি গাজী মো. সাখাওয়াত হোসেন জানান।
নিহতের নাম কাদের মিয়া (৫৫)।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন রোজিনা আক্তার (২৫), আলম মিয়া (৩৫), মাহিন (০১) ও সোহেল মিয়া (২৫)।
অটৈারিক্সা দু'টিকে আটক করা হয়েছে। ট্রাকটি পালিয়ে গেছে বলে ওসি সাখাওয়াত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৬০৮ ঘ.
bdnews24