২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর বিটিএ টাওয়ারের ফ্ল্যাটে আগুন

রাজধানীর বনানীর একটি বহুতল ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে শুক্রবার বিকালে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 12:29 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাক, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীর একটি বহুতল ভবনের পাঁচ তলার একটি ফ্ল্যাটে শুক্রবার বিকালে আগুন লাগে। তবে এতে কেউ হতাহত হয়নি। বিকাল পাঁচটার দিকে বনানীর ১৭ নম্বর সড়কের বাংলাদেশ থাই অ্যালুমিয়াম (বিটিএ) টাওয়ারের পাঁচ তলার ওই ফ্ল্যাটে আগুন লাগে বলে দমকল বাহিনী সূত্রে জানা গেছে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদি সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর পাঁচটি ইউনিট প্রায় আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ফ্ল্যাটে সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির অফিস ছিল। আগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এইচএ/১৮২৭ ঘ.