২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাকের ধাক্কায় স্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহী ভ্যান (আলমসাধু) উল্টে এক যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

চুয়াডাঙ্গা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্রাকের ধাক্কায় স্যালো ইঞ্জিন চালিত যাত্রীবাহী ভ্যান (আলমসাধু) উল্টে এক যাত্রী নিহত ও ২ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে হাসাদহ বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া (৬০) উপজেলার বকুনদিয়া গ্রামের বাসিন্দা। জীবননগর থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে জীবননগর থেকে কালীগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি আলমসাধুকে ধাক্কা দেয়। এতে এটি পাশের খাদে পড়ে উল্টে গেলে ঘটনাস্থলে যাত্রী হাবিল মারা যান। আহত হন চালক আব্বাস আলি ও অপর যাত্রী সোনা মিয়া। তাদের জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৮১০ ঘ.