২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় উদ্ধার অভিযান সমাপ্ত, ৩৩ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনায় ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে আরো পাঁচজনের মৃতদেহ উদ্ধার করার পর এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনায় ডুবে যাওয়া লঞ্চটির উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে আরো পাঁচজনের মৃতদেহ উদ্ধার করার পর এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জনে। উদ্বারকারী জাহাজ রুস্তম সকাল ১১টার দিকে লঞ্চটি টেনে তীরের কাছে তুলে আনে। লঞ্চের ভেতর থেকে তিনটি লাশ পাওয়া যায়। এছাড়া নদী থেকে উদ্ধার করা হয় আরো দুটি লাশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুরে নদীতে ডুবে থাকা একটি কার্গোর সঙ্গে ধাক্কা লেগে বৃহস্পতিবার ভোর রাতে শতাধিক যাত্রীসহ লঞ্চটি ডুবে যায়। দুর্ঘটনার কারণ খুঁজতে বিআইডব্লি