২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউল নিপিড়ন 'আপসের জন্য চাপ দেওয়া হয়নি'

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম বলেছেন, পাংশায় ২৮ বাউলের চুল-গোঁফ কেটে নেওয়ার মামলা মিমাংসার জন্য বাউলদের ওপর কোনো চাপ প্রয়োগ বা ভয়ভীর্তি দেখানো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 05:25 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

রাজবাড়ী, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম বলেছেন, পাংশায় ২৮ বাউলের চুল-গোঁফ কেটে নেওয়ার মামলা মিমাংসার জন্য বাউলদের ওপর কোনো চাপ প্রয়োগ বা ভয়ভীর্তি দেখানো হয়নি। বৃহস্পতিবার দুপুরে পাংশা ডাকবাংলোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "উভয় পক্ষ সুষ্ঠু সমাধানের জন্য আমার কাছে আসলে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি শুধু আপস করে দিয়েছি। দুপক্ষের আলাপ-আলোচনার প্রেক্ষিতেই আপস হয়েছে।" একটি টিভি চ্যানেলের খবরে আপস করার জন্য বাউলদের ওপর চাপ প্রয়োগের যে খবর প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি। পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসান আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জাহাঙ্গীর সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জিল্লুল হাকিম বলেন, "ওই ঘটনায় আমি নিজেও দুঃখিত। আমি সব সময় অন্যায়ের প্রতিবাদ করি। অপরাধীরা তাদের কৃতকর্মের জন্য বাউলদের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিয়ে বাউলরা বলেছেন, ক্ষমা করাই তাদের ধর্ম। তারা শান্তি ও সম্প্রীতির যে পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়।" গত ৫ এপ্রিল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চররামনগর গ্রামে ২৮ বাউলের চুল ও দাড়ি-গোঁফ কেটে দেওয়া হয়। এরপর মামলা হলে এক আসামিকে গ্রেপ্তারও করে পুলিশ। বাউল নির্যাতনের এ ঘটনা নিয়ে সারাদেশে সমালোচনা ওঠে। বিভিন্ন সংগঠন কর্মসূচিও পালন করে। হাইকোর্টে একটি রিট আবেদনও হয়। বাউলদের ওপর নির্যাতনের ঘটনায় দায়ীদের গ্রেপ্তার করে কেন বিচারের আওতায় আনা হবে না, তা জানাতে মঙ্গলবার নির্দেশও দেয় হাইকোর্ট। পাশাপাশি বাউলদের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান, বাউল স