২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় কালবৈশাখী ঝড়, ফসলের ব্যাপক ক্ষতি

শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরায় উঠতি বোরো ফসল ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

সাতক্ষীরা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে সাতক্ষীরায় উঠতি বোরো ফসল ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। সাতক্ষীরা বিদ্যুৎ কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা খাঁন মোক্তার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুটি পড়ে ও তার ছিড়ে পৌরসভার ৭টি স্থানে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিদ্যুৎ সংযোগ পুণঃস্থাপণের চেষ্টা চলছে। কৃষকরা জানান, ঝড় ও বৃষ্টিতে পটল, করলা, কাঁচা মরিচসহ সবজি ক্ষেতের ক্ষতি হয়েছে। এছাড়া কাঁচা আম ও কাঠালেরও ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০২২ ঘ.