টাঙ্গাইল, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল সদর মডেল থানায় পুলিশের নির্যাতনে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
মনিরুজ্জামান রুবেল (২৮) নামের ওই ব্যবসায়ী পুলিশে কর্মরত একজন উপ-পরিদর্শকের (এসআই) ছেলে। রুবেলকে বুধবার রাতে থানায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তার চাচা ব্যবসায়ী আসাদুজ্জামান মনি আরজু।
এ ঘটনায় অভিযুক্ত টাঙ্গাইল সদর থানার এসআই মোশাররফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ব্যবসায়ী আরজু সাংবাদিকদের জানান, স
bdnews24