২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাকচাপায় দুইজন নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 09:34 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

সিলেট, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের খাগাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোম্পানীগঞ্জের ধলের গাঁও গ্রামের কালা মিয়ার ছেলে ছালাই মিয়া (৩৫) ও নোয়াগাঁও গ্রামের মকবুল আলীর ছেলে ছিদ্দিক আহমদ (৪০)। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি। কোম্পানীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট থেকে গোলাগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছিদ্দিক মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে ছালাই মিয়ার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫৩২ ঘ.