২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কৃষক খুন

রংপুরের সদর উপজেলার দক্ষিণ দামোদরপুর হেলাপুকুর গ্রামে এক কৃষক খুন হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 05:36 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

রংপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের সদর উপজেলার দক্ষিণ দামোদরপুর হেলাপুকুর গ্রামে এক কৃষক খুন হয়েছেন। নিহতের নাম মোন্তাজুর রহমান দুদু (৪৩)। দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখে বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পুলিশ লাশ উদ্ধার করেছে। কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা সাংবাদিকদের বলেন, দুদুকে হত্যা করে তার লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর জন্যই এ কাজ করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ। তা উদ্ঘাটনের চেষ্টা চলছে বলে ওসি জানান। ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১১৬ ঘ.