২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার কূলগাঁও এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 04:04 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার কূলগাঁও এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় তরুণীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে ফজলু মিয়ার কলোনীর একটি ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত সোমবার সকাল থেকে ঘরটি তালাবদ্ধ ছিল। তার কয়েকদিন আগে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। গলিত লাশের দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। "সোমবার বেড়াতে যাওয়ার কথা বলে ওই বাসার চার সদস্যের সবাই খুলনা চলে যায়। তবে তাদের গ্রামের ঠিকানা প্রতিবেশিদের কেউ জানে না। লাশের কোনো পরিচয়ও কলোনির লোকজন দিতে পারেনি।" পুলিশ লাশের ছবি নিয়ে তার পরিচয় বের করার চেষ্টা করছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২১৪০ ঘ.