২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে শিল্পপতি ইদ্রিস মিয়া গ্রেপ্তার

শেরপুর জেলার বিশিষ্ট শিল্পপতি, রশিদা বিড়ি ফ্যাক্টরীর মালিক, শেরপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. ইদ্রিস মিয়াকে গ্রপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 02:33 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

শেরপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর জেলার বিশিষ্ট শিল্পপতি, রশিদা বিড়ি ফ্যাক্টরীর মালিক, শেরপুর জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মো. ইদ্রিস মিয়াকে গ্রপ্তার করা হয়েছে। কুষ্টিয়ার এক তামাক ব্যবসায়ীর প্রায় ১১ লাখ টাকা আত্মসাৎ করার মামলায় শেরপুর সদর থানা পুলিশ বুধবার বিকেলে ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কমকর্র্তা শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) একে আজাদ তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করার জন্য ৫দিনের রিমান্ডের আবেদন জানান। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়। শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মাজহারুল করিম জানান, প্রায় দুই বছর আগে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার তামাক ব্যবসায়ী মো. ছফের আলীর (৫২) কাছ থেকে ১০ লাখ ৬৪ হাজার টাকার তামাক বাকিতে কেনেন মো. ইদ্রিস মিয়া। কিন্তু দুই বছরেও তিনি ওই টাকা পরিশোধ করেন নি। এদিকে ছফের আলী গত ১৬ এপ্রিল ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজির কাছে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেন। পরে ডিআইজি শেরপুরের পুলিশ সুপারের কাছে অভিযোগপত্রটি পাঠিয়ে দেন এবং এজাহার গ্রহণের নির্দেশ দেন। বুধবার দুপুরে শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমানের নির্দেশে ইদ্রিস মিয়াকে সদর থানায় ডেকে আনা হয়। জিজ্ঞাসাবাদ করে বিষয়টির সত্যতা পেয়ে পুলিশ অভিযোগটি গ্রহণ করে তাকে গ্রেপ্তার করে। বুধবার বিকালে ইদ্রিস মিয়াকে শেরপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০১৩ ঘ.