২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

মাগুরার শালিখা উপজেলায় বুনাগাতি চিত্রা নদী থেকে এক অজ্ঞাত মহিলার (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

মাগুরা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলায় বুনাগাতি চিত্রা নদী থেকে এক অজ্ঞাত মহিলার (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে শালিখা থানা পুলিশ বস্তাবন্দি অবস্থায় এ লাশ উদ্ধার করে। শালিখা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম সাংবাদিকদের জানান, এলাকাবাসী নদীতে বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দুপুর ২টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৮৫০ ঘ.