২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানায় এসআই'র আত্মহত্যা

মৌলভীবাজারের বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন (২৮) বুধবার নিজ পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার সহকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 12:11 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

মৌলভীবাজার, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন (২৮) বুধবার নিজ পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার সহকর্মীরা। মৌলভীবাজারের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, বেলা পৌনে ৩টার দিকে থানা প্রাঙ্গণের ভেতরে এ ঘটনা ঘটে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মনির কিছু সময় দাপ্তরিক কাজ করে থানার পেছন দিকে গিয়ে গাছ তলায় নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে এক রাউন্ড গুলি করেন।" ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। মনিরের স্ত্রী ঢাকায় থাকেন। তাদের কোনো সন্তান নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০৪ ঘ.