২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

ঠাকুরগাঁওয়ে একটি মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ কারণে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 10:10 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঠাকুরগাঁও, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে একটি মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ কারণে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও ও পঞ্চগড় ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল ১০টায় ট্রেনটি পঞ্চগড়ের ভোমরাদহ রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয় বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। ঠাকুরগাঁও রেল স্টেশন মাস্টার শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পার্বতীপুরগামী ৮ ডাউন মেইল ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়েছে। ট্রেনের ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হওয়ায় আন্তনগর কাঞ্চন ট্রেন দুপুরে ঠাকুরগাঁও না এসে ভোমরাদহ থেকে পার্বতীপুর ফিরে গেছে। দুর্ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি। শওকত জানান, রাতেই লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন আসার কথা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রেল যোগাযোগ পুনরায় চালু হতে পারে বলে জানান স্টেশন মাস্টার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৩০ ঘ.