২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা থেকে সরছে রাসায়নিকের দোকান-গুদাম

ঢাকা মহানগরী থেকে দাহ্য রাসায়নিক দ্রব্যের দোকান ও গুদাম কেরানীগঞ্জ বা কামরাঙ্গীরচর এলাকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরী থেকে দাহ্য রাসায়নিক দ্রব্যের দোকান ও গুদাম কেরানীগঞ্জ বা কামরাঙ্গীরচর এলাকায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার স্বরষ্ট্র মন্ত্রণালয়ে মেট্রো আবাসিক এলাকা থেকে অবৈধ কেমিকেল গোডাউন অপসারণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বৈঠকের পর সাংবাদিকদের বলেন, সভায় কারখানা ও দোকান স্থানান্তরের বিষয়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। বিসিকের চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে অন্য টেকনিক্যাল কমিটি হয়েছে। কারখানা স্থানান্তরের জন্য ভূমি অধিগ্রহণ, মাটি ভরাট ও অবকাঠামো নির্মাণ বিষয়ে কাজ প্রথম কমিটি করবে। কীভাবে কারখানা ও দোকান স্থানান্তর করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত দেবে দ্বিতীয় কমিটি। ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। গত বছরের জুনে নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত টাস্কফোর্স রাসায়নিক কারখানা ও গুদাম সরানোসহ ১৯ দফা প্রস্তাব গত বুধবার আন্তঃমন্ত্রণালয় সভায় দেয়। টাস্কফোর্স ১৪টি দীর্ঘ মেয়াদী ও ৫টি স্বল্প মেয়াদী সুপারিশমালা পেশ করে। এ প্রস্তাবনার আলোকে কীভাবে কারখানা ও দোকান স্থানান্তর করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত দেবে টেকনিক্যাল কমিটি। দীর্ঘ মেয়াদী সুপারিশমালায় প্রস্তাব করা হয়, ঘনবসতি এলাকা থেকে দ্রুত রাসায়নিকের গুদাম বা কারখানা দ্রুত সরানোর জন্য আলাদা পল্লী নির্ধারণ, অবৈধ কারখানা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখা, শর্ত যথাযথভাবে পালন না করলে লাইসেন্স বাতিল করা, আবাসিক এলাকায় লাইসেন্স প্রদান বন্ধ করা, বহুতল বা আসাসিক ভবনে এবং প্রশস্ত রাস্তা না থাকলে অনুমতি না দেওয়া, রাসায়নিকের গুদামে প্রতিটি রাসায়নিক দ্রব্য আলাদা আলাদা রাখার জন্য পৃথক দেয়াল দেওয়া ইত্যাদি। স্বল্প মেয়াদী সুপারিশ মালায় রয়েছে- কেমিকেল ট্রেড লাইসেন্স নতুন প্রদান বা নবায়নের ক্ষেত্রে দমকল বাহিনীর অনাপত্তি গ্রহণ বাধ্যতামূলক করা, একই কারখানায় বিভিন্ন রাসায়নিক দ্রব্য না রাখা, কারখানা স্থাপনে নীতিমালা প্রণয়ন ও ছোট ছোট কারখানা মজুদাগার স্থাপনে বিসিক এর অনুমোদন বাধ্যতামূলক করা, বড় কারখানা বা মজুদাগারের জন্য শিল্প মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। এছাড়া আবাসিক এলাকায় কেমিকেল কারখানা বা মজুদাগার করার জন্য সব ধরনের ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কার্যক্রম বন্ধের সুপারিশ করা হয়। সভায় ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরা, শিল্পমন্ত্রী দিলিপ বড়