চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) চট্টগ্রামের ডবলমুরিং থানার বড়পোল এলাকায় এক ব্যবসায়ীর ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃত্তরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভির আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাবসায়ী সাদেক হোসেন বড়পোল এলাকায় ডাচবাংলা ব্যাংকের শাখা থেকে টাকা তুলে স্থানীয় এনসিসি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন।
পথে একটি সিএনজি অটো রিকশায় করে তিন ছিনতাইকারী তার পথরোধ করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সহকারী কমিশনার জানান, সিএনজি অটো রিকশাটি চিহ্নিত করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/২২৫২ ঘ.
bdnews24