খুলনা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর খানজাহান আলী থানার শ্যামগঞ্জ এলাকা থেকে এক ইজিবাইক চালকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে শ্যামগঞ্জ পুরাতন মসজিদের সেফটিক ট্যাঙ্ক থেকে ইজিবাইক চালক ইনসান আলীর (২৪) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সে নগরীর যুগীপোল রেললাইন সংলগ্ন কোয়ার্টারে বাস করতো।
খানজাহান আলী থানার ওসি মো. হুমায়ূন কবীর সাংবাদিকদের জানান, ইনসান ৪ এপ্রিল রাতে বাসা থেকে বেরিয়ে গিয়ে আর ফিরেনি।
সকালে এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার পর সেফটিক ট্যাঙ্ক থেকে ইনসানের গলিত লাশ উদ্ধার করা হয়।
পূর্ব শত্র"তার জের ধরে ইনসানকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
ওসি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০৪৬ ঘ.
bdnews24