২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাবাড়িতে গোখাদ্য কারখানা স্থাপনের আশ্বাস

সমবায় দুগ্ধ খামার মিল্কভিটায় উৎপাদন বাড়ানো এবং খামারিদের সহায়তায় বাঘাবাড়ি এলাকায় গোখাদ্য তৈরির কারখানা স্থাপনের আশ্বাস দিয়েছেন সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 12:16 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমবায় দুগ্ধ খামার মিল্কভিটায় উৎপাদন বাড়ানো এবং খামারিদের সহায়তায় বাঘাবাড়ি এলাকায় গোখাদ্য তৈরির কারখানা স্থাপনের আশ্বাস দিয়েছেন সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। মঙ্গলবার বাঘাবাড়ি মিল্কভিটা খামার পরিদর্শনের পর এক মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, মিল্কভিটার উৎপাদন বৃদ্ধি ও খামারিদের উন্নয়নের লক্ষ্যে গো-খাদ্য তৈরি কারখানা ও বিদ্যুৎ প্লান্ট স্থাপন করা হবে। তিনি জানান, গত বছর মিল্কভিটা ১৬ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি খামারিদের কাছ থেকে প্রতিদিন দুই থেকে আড়াই লাখ লিটার দুধকিনছে। বর্তমান সরকারের পদক্ষেপে প্রতিষ্ঠানটি লাভজনক হয়েছে বলে প্রতিমন্ত্রী দাবি করেন। মিল্কভিটা কারখানায় কনডেন্সড মিল্ক ক্যান মেকিং প্ল্যান্ট উদ্বোধনের পর খামারিদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। খামারিদের কথা বিবেচনায় নিয়ে লিটার প্রতি দুধের দাম ৪ টাকা বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৫ ঘ.