২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জমি নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

জমির দখল নিয়ে সংঘর্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাতজন গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

সাতক্ষীরা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমির দখল নিয়ে সংঘর্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাতজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গুলিবিদ্ধরা হলেন- শরিফুল ইসলাম (২৬), সোহরাব হোসেন (২৮), শাহিনুর ইসলাম (৩৪), আব্দুর রহমান (২৫), আব্দুল্লাহ মামুন (২৭), আনোয়ার হোসেন (২৭) ও ওসমান গনি (২৫)। তাদের বাড়ি গৌরীপুর, রামজীবনপুর ও হাবিবপুরে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী জালাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বসত বাড়ির জমি নিয়ে গৌরীপুর গ্রামের আব্দুস ছাত্তারের সঙ্গে প্রতিবেশী আব্দুল গফফারের অনেকদিন ধরে বিরোধ চলছে। অনেকদিন মামলা চলার পর আদালতের রায়ে আব্দুল গফফার ওই জমি পায়। এ নিয়ে রোববার দুই পক্ষের মধ্যে শালিস বৈঠক হলেও কোনো মীমাংসা ছাড়াই বৈঠক শেষ হয়। মঙ্গলবার সকালে গফফারের লোকজন ওই জমি দখল করতে গেলে ছাত্তার ও তার পরিবারের লোকজন বাধা দিলে সংঘর্ষ বাধে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলার প্রস্তুতি চলছে। বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫৪ ঘ.