ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট শুরু হবে আগামী ৩১ মে। এ পর্যায়ে ৫ জুলাই পর্যন্ত ৩ হাজার ৮০০ ইউনিয়নে নির্বাচন হবে।
মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
এবার দেশের ৫৭ জেলায় (আংশিক ৫ জেলাসহ) ৪১৩ উপজেলার (আংশিক ৩ উপজেলাসহ) মেয়াদোত্তীর্ণ ৩৮১৩ ইউপিতে নির্বাচন ৩৬ দিনে সম্পন্ন করা হবে ।
এর আগে প্রথম পর্বে গত ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ছয় দিনে তিন বিভাগের উপকূলীয় ১২ জেলার (আংশিক তিনটিসহ) ৭২ উপজেলার সাড়ে পাঁচশ'র বেশি ইউনিয়নে ভোট হয়।
দ্বিতীয় পর্বের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত; মনোনয়নপত্র যাচাই-বাছাই ৭-১১ জুন পর্যন্ত; মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৫ মে থেকে ১৯ জুনের মধ্যে।
সিইসি জানান, জেলার প্রশাসক, পুলিশ সুপার ও জেলার নির্বাচন কর্মকর্তারা স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রতিটি উপজেলার সময়সূচি ঠিক করবেন।
এক্ষেত্রে ৩১ মে থেকে ৫ জুলাইয়ের মধ্যে ভোটের তারিখ নির্ধারণ করতে হবে।
ইসির সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, এম সাখাওয়াত হোসেন, কমিশন সচিব মোহাম্মদ সাদিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তফসিল ঘোষণার আগে ইসি আইন-শৃঙ্খলাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেয়। এ বৈঠকে পুলিশ, বিজিবি, আনসার, ভিডিপি, কোস্টগার্ড ও র্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়ভাবে যেভাবে ভোটের তারিখ হবে
শামসুল হুদা জানান, প্রতি উপজেলায় নির্বাচনযোগ্য সব ইউনিয়নে একদিনে ভোট হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ থেকে ভোটগ্রহণ পর্যন্ত ৩০ দিন সময় থাকবে।
এক্ষেত্রে মনোনয়ন জমার সময় ১০ দিন, বাছাইয়ের সময় দুই দিন, তিন দিন করে আপিল দায়ের ও নিষ্পত্তির জন্য, প্রত্যাহারের সময় একদিন, প্রত্যাহারের পর থেকে প্রচারের জন্য ১৫ দিন এবং ভোটের জন্য একদিন সময় নিয়ে সময়সূচি ঠিক করা হবে স্থানীয় পর্যায়ে।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫০৫টি। এর মধ্যে নির্বাচনযোগ্য ইউপির সংখ্যা ৪ হাজার ৩০০টি। মামলা, সীমানা পুনর্বিন্যাস না হওয়া এবং অন্য কারণে ২০৫টি ইউপিতে আপাতত নির্বাচন করা যাবে না।
প্রথম পর্বে ৫৯৪টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও আদালতের স্থগিতাদেশ ও অন্যান্য জটিলতায় তালিকা থেকে বাদ পড়ে ৪১টি।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিতব্য রংপুর, রাজশাহী, খুলনা (অবশিষ্ট), বরিশাল (অবশিষ্ট), ঢাকা, সিলেট ও চট্টগ্রাম (অবশিষ্ট) বিভাগের ৪১৪টি উপজেলার ইউপিতে নির্বাচন হচ্ছে।
এসব ইউপিতে ৫ কোটি ৯২ লাখ ৩০ হাজার ৯২৯ ভোটারের বিপরীতে মোট ভোট কক্ষ ৩৬ হাজার ৯৯৩; ভোট কক্ষ ১ লাখ ৭৮ হাজার ৪৫৭ রয়েছে।
প্রার্থীদের ব্যয়ের খাত জানাতে হবে
তফসিল ঘোষণার সময় সিইসি জানান, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীদের এবার নতুন করে ব্যাংক একাউন্ট খুলতে হবে। মনোনয়নপত্রে সেই একাউন্ট নম্বর, ব্যাংক ও শাখার নাম উল্লে
bdnews24