২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে নিহত ১

সাতক্ষীরা সীমান্তে রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 05:34 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

সাতক্ষীরা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তে রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছে। নিহত রেকাতুল ইসলাম গাজী (২০) বসন্তপুর গ্রামের মনছুর গাজীর ছেলে। একই ঘটনায় গুলিবিদ্ধ হন রেকাতুলের সহযোগী মাঘুরালী গ্রামের পটোল মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৫)। তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কয়েকজন সঙ্গীসহ রেকতুল ভোমরা সীমান্ত দিয়ে গরু আনতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে রেকাতুল নিহত হন। কালিগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দীন জানান, রেকাতুলের সঙ্গীরা লাশটি নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। পরে কালিগঞ্জ থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩২ ঘ.