২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্র উদ্ধার

বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

বরিশাল, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই এলাকার একটি বসত বাড়ির পেছনের মাঠ থেকে একটি রিভলবার, রামদা ও বগিদা উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি জানান, বাড়ির এক কিশোরি মাঠে শাক তুলতে যেয়ে অস্ত্রগুলো দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৩৮ ঘ.