২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন

নগরীর পাহাড়তলী থানার জঙ্গল লতিফপুর এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 09:23 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

চট্টগ্রাম, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী থানার জঙ্গল লতিফপুর এলাকায় একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে 'নুরানি ফোম ইন্ডাস্ট্রি'তে এ আগুন লাগে বলে দমকল বাহিনীর আগ্রাবাদ কন্ট্রোল রুমের অপারেটর পঙ্কজ দে জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দমকল বাহিনীর ৫টি গাড়ি দুই ঘণ্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে ফোম, ফোম তৈরির রাসায়নিক ও যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/আরএম/আরএ/১৫১৯ ঘ.