কক্সবাজার, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ফলাফল অনুযায়ী বড় মহেশখালী ইউনিয়নে শরিফ বাদশা, কুতুবজোমে মাওলানা শফিউল আলম, মাতারবাড়িতে এনামুল হক চৌধুরী রুহুল, কালারমারছড়ায় মীর কাসেম চৌধুরী, ধলঘাটায় আহছান উল্লাহ বাচ্চু ও হোয়ানক ইউনিয়নে এনামুল হক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে রিটার্নিং কর্মকর্তা মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন ও চকরিয়ার ইউএনও জাকির হোসেন এই ফলাফল ঘোষণা করেন।
শনিবার উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।
মহেশখালীর ইউএনও ৪টি ও চকরিয়ার ইউএনও ২টি ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২০২৬ ঘ.
bdnews24