২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় ওএমএস'র চালসহ কার্গো আটক

খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১৫০ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য কার্গোতে করে খুলনা নিয়ে যাওয়ার পথে বাগেরহাটের মংলায় চালসহ কার্গো ও একজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 10:42 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

বাগেরহাট, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খোলা বাজারে বিক্রির (ওএমএস) ১৫০ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য কার্গোতে করে খুলনা নিয়ে যাওয়ার পথে বাগেরহাটের মংলায় চালসহ কার্গো ও একজনকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। রোববার ভোর ৩টার দিকে পশুর নদীর মংলা নালায় এমভি রানা রেজা নামের কার্গোটিকে চালসহ আটক করা হয়। কার্গো থেকে মো. নজরুল ইসলাম সরদার নামের ওই এক ব্যক্তিকে আটক করা হয়। নজরুল বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল গ্রামের মো. আব্দুস সাত্তার সরদারের ছেলে। দুপুরে চালসহ কার্গোটি পুলিশের কাছে হস্তান্তর এবং নজরুলকে থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল জানিয়েছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জনৈক আলমগীর কবিরাজের কাছ থেকে তিনি এই চাল কিনে বিক্রির জন্য খুলনায় নিয়ে যাচ্ছিলেন। মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. জিয়াউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার ভোরে মংলা নালা থেকে চাল বোঝাই কার্গো ও নজরুলকে আটক করা হয়।" মংলা থানার ওসি নিখিল মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই ঘটনায় মংলা থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার বাদি হয়ে দুপুরে নজরুলসহ চার জনের বিরুদ্ধে একটি মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৬২৩ ঘ.