২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশনে শনিবার রাতে যাত্রীবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2011, 07:38 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ স্টেশনে শনিবার রাতে যাত্রীবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো। রোববার ভোররাত ৩টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কিশোরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার অমৃত লাল সরকার জানান, শনিবার রাত ৯টার দিকে ময়মনসিংহ থেকে ভৈরবগামী একটি লোকাল ট্রেন নীলগঞ্জ স্টেশনে পৌঁছার পর এর একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব পথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং উভয় দিকে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে।" ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব পথের বিভিন্ন অংশে গত কয়েক মাসে একাধিকবার ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৩০৪ ঘ.