মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনে বিরোধীদলীয় নেতা, আইনজ্ঞ ও বিশিষ্টজনের মতামত নিতে চলতি মাসে বৈঠকে বসবে বিশেষ কমিটি।
এ মাসের ২৪, ২৫ ও ২৬ এপ্রিল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
শনিবার বিশেষ কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, নির্ধারিত তিনদিনের মধ্যে কখন-কার সঙ্গে মত বিনিময় হবে তা বিশেষ কমিটির চেয়ারম্যান ও কো চেয়ারম্যান নির্ধারণ করে চিঠি পাঠাবেন।
সংসদ ভবনেই এ আলোচনা হবে বলে জানান মতিন খসরু।
গত বছরের ২১ জুলাই সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়।
কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুুল মতিন খসরু, হাসানুল হক ইনু, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মোহাম্মদ হাছান মাহমুদ ও শিরিন শারমিন চৌধুরী।
গত ১১ থেকে ১৩ এপ্রিল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে কমিটি।
আলোচনার বিষয় কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে পরামর্শ, অভিজ্ঞতা, নির্দেশাবলী, মতামত তুলে ধরেন।
বিশেষ কমিটির ১৬ বৈঠকে যত মত
গত ১৫ ফেব্র"য়ারি বৈঠক শেষে সুরঞ্জিত জানান, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি এবং সরকারি-আধাসরকারি ও বাংলাদেশ দূতাবাসে তা প্রদর্শনের বিষয়টি সংবিধানের অন্তর্ভূক্ত করতে একমত হয়েছে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি।
আইন, বিচার ও সংসদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি আরো জানান, সংবিধানে বিছমিল
bdnews24