২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজিবনগর সরকারের ৪০ বছর পূর্তি

বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হবে রোববার (১৭ এপ্রিল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম সরকার প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি আনুষ্ঠানিকভাবে উদযাপিত হবে রোববার (১৭ এপ্রিল)। ১৯৭১ সালের এই দিনে বর্তমান কুষ্টিয়া জেলার তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলার আমবাগানে শপথ নিয়েছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার। পরবর্তী সময়ে তা 'মুজিবনগর সরকার' বা 'অস্থায়ী বিপ্লবী সরকার' হিসাবে পরিচিতি পায়। মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী হিসাবেও ঘোষণা করা হয়। মুজিবনগর দিবস উপলক্ষে সরকার ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি নিয়েছে। দিবসটির মূল অনুষ্ঠান হবে মুজিবনগরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রিয় নেতারা সেখানে উপস্থিত থাকবেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের বিভিন্ন জেলা একের পর এক পাক সেনাদের দখলে চলে যাওয়ায় বিপ্লবী সরকার গঠনের জন্য সীমান্তের কাছাকাছি এই আমবাগানকেই নিরাপদ স্থান হিসাবে বেছে নেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে স্থানীয় বৈদ্যনাথ বাবুর সেই আমবাগানের নামকরণ করা হয় মুজিবনগর। ১৭ এপ্রিল মুজিবনগরে বিপ্লবী সরকারের মন্ত্রিপরিষদের আনুষ্ঠানিক শপথ ছাড়াও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ ও মুক্তিবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক, সৈয়দ নজরুল ইসলামকে উপ-রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে গঠিত হয় বাংলাদেশের প্রথম সরকার। পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এম মনসুর আলী অর্থমন্ত্রী এবং এইচ এম কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেন। কর্নেল এমএজি ওসমানী ছিলেন অস্থায়ী সরকারের সেনাবাহিনীর চিফ অব স্টাফ। এর আগে, ১৯৭১ সালের ১০ এপ্রিল তৎকালীন জনপ্রতিনিধিদের নিয়ে কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকায় এই সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠানে ১০ এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। 'মুজিবনগর সরকার' খ্যাত এ বিপ্লবী সরকারের দক্ষ নেতৃত্ব ও পরিচালনায় নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের সফল পরিণতিতে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ^ মানচিত্রে বাঙালির নিজস্ব আবাসভূমি স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অভ্যুদয় হয়। নয় মাসের মুক্তিযুদ্ধ চলাকালে বিপ্লবী সরকার অত্যন্ত দক্ষতার সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, বিশ্ব জনমত গঠন এবং ভারতে আশ্রয় নেওয়া প্রায় এক কোটি শরণার্থীর পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে ঐতিহাসিক 'মুজিবনগর দিবস' উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, স্বাধীনতাযুদ্ধের লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। ইতিমধ্যে স্বাধীনতার ৪০ বছর অতিক্রান্ত হলেও আমরা আজও সে লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারিনি। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে ১৭ এপ্রিল এক চিরভাস্বর দিন। ১৭ এপ্রিল সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। ঐতিহাসিক মুজিবনগর দিবসের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমি দেশবাসীকে ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরতামুক্ত, অসা